ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে আছে: সেনা সদর

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। সেনা সদর জানিয়েছে, হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) আছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনা সদর দপ্তরের ব্রিফিং কর্মকর্তা মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেছেন, গত বুধবার ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই তালিকার মধ্যে কারা সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের মধ্যে বেশ কয়েকজনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, গুম সংক্রান্ত কোনো ওয়ারেন্টের কপি সেনাবাহিনীর কাছে এখনো পৌঁছায়নি। সেনাবাহিনী এখনও কোনো ওয়ারেন্টপত্র পাইনি বলে তিনি বলেন

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবীর আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্তদের মধ্যে একজন—এলপিআরে থাকা কর্মকর্তা, আছে এবং সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা হেফাজতে নেয়ার আদেশ দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে ইতোমধ্যেই হেফাজতে নেয়া হয়েছে। তিনি জানান, মেজর জেনারেল কবীর (আহাম্মদ) আত্মগোপনে রয়েছেন, তিনি যাতে বিদেশে যেতে না পারে সেজন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে ট্রাইব্যুনাল গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে, ২১ অক্টোবরের মধ্যে এসব ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা। মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, ওয়ারেন্টগুলো নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন আছে; সেই ব্যাখ্যা পাওয়ার পর ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...