শেরপুরে করতোয়ায় কিশোর নিখোঁজ, রাজশাহী থেকে ডুবুরি দল উদ্ধার কাজে

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর তীব্র স্রোতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে এক কিশোর। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের নাম হৃদয় প্রামানিক (১৩), সে রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে হৃদয় প্রামানিক তার দুই বন্ধু নিরব হোসেন (১৪) ও সৌরভের (১৩) সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু নদীর প্রবল স্রোতে তাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে নিরব ও সৌরভকে উদ্ধার করতে সক্ষম হলেও হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তল্লাশির পর তারা ব্যর্থ হলে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল তল্লাশি অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম চাঁদনী বাজারকে জানান, “আমাদের পাঁচজন সদস্য উদ্ধার কাজ শুরু করেন। দুপুর একটার দিকে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা যৌথভাবে কিশোরটিকে উদ্ধারের চেষ্টা করছি।” এই রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দীন জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উদ্ধার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...