রাজধানীতে ভূমিকম্পে রেলিং ভেঙে তিন পথচারীর মৃত্যু

রাজধানীর বংশালে অনুভূত ভূমিকম্পে একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারি নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার ওসি বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।
তিনি জানান, কসাইতলীর ওই পাঁচ তলা ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়লে ঘটনাস্থলেই তিনজন পথচারি প্রাণ হারান।
এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্রভাবে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কাঁপনে আতঙ্কিত মানুষ বিভিন্ন এলাকায় ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়াসহ ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

দেশের গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন সময় সংবাদ প্রতিনিধিরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

