আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ: সৈয়দ ফয়জুল করিম

আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সৈয়দ ফয়জুল করিম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি।’ তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক ছাত্র সমাবেশে ফয়জুল করীম বলেন, ‘ফখরুল সাহেব, আপনি মৌলবাদী বলতে কাকে বোঝাতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী? নাকি মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাস রাখি। ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনও দিন রাজনীতি করতে পারেনি, আর পারবেও না ইনশাআল্লাহ।’
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে এ দেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ।
আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এখানে কোনও বৈষম্য দেখতে চাই না। এখানে সকলের সমান অধিকার থাকবে। সম্মিলিতভাবে এ দেশটাকে গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, আজকে আমি জামায়াতকে বলব, আপনাদের সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন অনুষ্ঠিত হবে না। হক্কানী ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের যে মতানৈক্য আছে, বসে তার সমাধান করেন।
চমৎকার একটি সুযোগ রয়েছে। নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিলো। একই সাথে আন্দোলন, সংগ্রাম করেছেন। কিন্তু নৈতিক ও আদর্শের মিল না থাকায় উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে।
লোক দেখানো কোনও ঐক্য আমরা কেউই চাই না। আমরা টেকসই এবং স্থায়ী ঐক্যচাই চাই, যে ঐক্য কোনোদিন ভাঙবে না বা ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলবো, আমাদেরকে কোনও রকম বুঝিয়ে শুনিয়ে এবারের নির্বাচনের তরী পাড়ি দেবেন, এটা সম্ভব না।
আপনারা সকলে আসুন, বসুন। হক্কানী ওলামায়ে কেরামের সঙ্গে মতানৈক্য মিটিয়ে আমরা সকলে টেকসইভাবে ঐক্যবদ্ধ হবো, যে ঐক্য কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

