কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তেজনা, শান্তির আহ্বান জামায়াত আমিরের

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৭ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দুই দেশের প্রতি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান লিখেছেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। রাতেই পাকিস্তানও পাল্টা হামলা চালায়।
এ প্রেক্ষাপটে জামায়াত আমির মনে করেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তা কেউই কামনা করে না। যুদ্ধ কিংবা সংঘাত কোনও পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।
তিনি আরও বলেন, ‘এই হামলার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। পাশাপাশি, উভয় পক্ষের উচিত পরিপক্বতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।’
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী ও ন্যায়ভিত্তিক সমাধানেরও আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

