কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিশেষ সংবাদ

কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কে চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার মো: আব্দুল মালেকের ছেলে মো: সবুজ (২১) ও একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত মো: মোক্তার হোসেনের ছেলে মো: বিপ্লব হোসেন (৪২)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মো: সবুজ মোটরসাইকেল চালিয়ে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর মো: বিপ্লব বিপরীত দিক থেকে আসছিলেন। এসময় চাঁপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল ২টি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে তিনিও মারা যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২টি মোটরসাইকেলেই অতিরিক্ত গতি ছিলো। মুহূর্তেই মোটরসাইকেল ২টির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ২টি দুমড়ে-মুচড়ে যায় এবং ২ জনই গুরুতর আহত হন।

কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকিবুল ইসলাম জানান, ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কতজন নিহত হয়েছেন, তা জানা যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়।...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান...

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে স্পিকার মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে...

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন...

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি...

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। দীর্ঘদিন...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর...