কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো: আসলাম হোসেনের (১৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মারচর এলাকার পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোর আসলাম। নিহত আসলাম হোসেন ওই এলাকার বারু মালিথার ছেলে।
স্থানীয় নারী (ইউপি) সদস্য মনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে আসলামসহ ১০ থেকে ১২ জন কিশোর এক সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সবাই উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়।
পরে তার বন্ধুরাসহ পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ আসলামের লাশ উদ্ধার করে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, পদ্মায় নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

