গাইবান্ধার পলাশবাড়িতে বাসের ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: সাজ্জাদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি আরজু মো: সাজ্জাদ হোসেন। মৃত শিশু সাজ্জাদ হোসেন সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী এলাকার মো: সুজন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিশু সাজ্জাদ তার দাদির সঙ্গে ঢোলভাঙ্গা এলাকা থেকে অটোভ্যানযোগে পলাশবাড়ির দিকে যাচ্ছিলো। পথে মধ্যে ভ্যানটি ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে অটাভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ভ্যানে থাকা সাজ্জাদ হোসেন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ভ্যানের অপর আরও ৫ যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধার পলাশবাড়িতে বাসের ধাক্কায় শিশু নিহত, এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

