গাজীপুর সদরে তিনটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় ৩টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার (০২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল আরেফিন সংবাদমাধ্যমকে বলেন, সদর উপজেলার মনিপুর এলাকায় ১টি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লাগে।
এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে আরও ২টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

