চট্টগ্রামে চলন্ত ট্রাকে স্ট্রোক করে চালকের মৃত্যু, অতপর দুর্ঘটনা

চট্টগ্রামে চলন্ত ট্রাকে স্ট্রোক করে ট্রাক চালক মো: আব্দুল মান্নানের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (০৪ মে) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মান্নান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ৩ যাত্রী গুরুতর আহত হন।
চট্টগ্রামে চলন্ত ট্রাকে স্ট্রোক করে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি নামক এলাকায় চলন্ত ট্রাকের চালক স্ট্রোক করলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
এ সময় ট্রাকটি একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে কারে থাকা যাত্রীরা সামান্য আহত হয় এবং কারটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি থামার পর স্থানীয় লোকজন ট্রাক চালককে তার সিটে মৃত অবস্থায় দেখতে পান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

চট্টগ্রামে আতশবাজির আগুনে পুড়ে গেল ৫টি বসতঘর

বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

চট্রগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, যা বললেন সেনা কর্মকর্তা

লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যা

প্রিয় শখের সেই পুরুষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৪

ঈদের ছুটিতে বাড়িতে এসে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

