ঈদের ছুটিতে বাড়িতে এসে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

ঈদের ছুটিতে বাড়িতে এসে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাত ১১ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কলেজ ছাত্র মো: সজীব উদ্দিন (২১) বাহারছড়া ইউনিয়নের ভূয়াইরো বাড়ির মো: ফজল কাদের ছেলে। তিনি চট্টগ্রামস্থ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাঁশখালীতে ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে বাড়িতে যাওয়ার জন্য মাইজপাড়া এলাকার একটি দোকান থেকে বের হন সজীব। বাড়িতে প্রবেশের ১ মিনিটেরও কম দূরত্বে পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরনের পোশাক পুড়ে গিয়ে তার বুকে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা সজীবকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস জানান, বুধবার (১৯ জুন) বাদে জোহর নামাজে জানাজা শেষে নিহত সজিবের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

