চট্টগ্রামে আতশবাজির আগুনে পুড়ে গেল ৫টি বসতঘর

চট্টগ্রামে আতশবাজির আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো: ভোলা গাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মো: হারুন, মো: ইউসুফ, মো: শফি, ফটোমেম্বার ও মো: গোলাপ।
স্থানীয় সূত্রে জানা গেছ, স্থানীয় শিশুরা খেলাধুলা ধুলা করছিল। এসময় তারা গ্যাসলাইট দিয়ে আতশবাজি ফোটায়। এসময় আতশবাজি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চট্টগ্রামে আতশবাজির আগুনে ৫টি বসতঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-কর্মকর্তা মো: আব্দুল আল মামুন খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। অগ্নিকাণ্ডের লাগার সঠিক কারণ এই মুহূর্তে জানাতে পারছি না। তবে এ দুর্ঘটনায় ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেলেও আশপাশের বেশকিছু ঘর রক্ষা পেয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

