চট্টগ্রামের শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ শারজাহর যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ কায়সার হামিদ নামের শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের সদস্যরা। এয়ার অ্যারাবিয়ার ‘জি৯৫২১’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার।
শুক্রবার (২৬ এপ্রিল) ৭টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এন্টি হাইজ্যাকিং গেট পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি টাকায় ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলার উদ্ধার করা হয়। আটককৃত কায়সার হামিদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
জানা গেছে, কায়সারকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছ থেকে (ইউএই) ৯০ হাজার দিরহাম পাওয়া যায়। এ সময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
চট্টগ্রামের শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ শারজাহর এক যাত্রীকে আটকের ব্যাপারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটককৃত কায়সারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

