শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার আন্ডারপাস ব্রিজের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্ডারপাসের চারপাশের চারটি স্থানে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছ রোপণ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, আন্ডারপাসের দুই পাশে দীর্ঘদিন অবৈধ দোকান থাকায় চলাচলে বিঘ্ন ঘটছিল। সেগুলো উচ্ছেদ করে বৃক্ষরোপণ করায় স্বস্তি ফেরার পাশাপাশি এলাকার পরিবেশ ও সৌন্দর্য বাড়বে। তবে কাঁচামাল, চা ও খাবার বিক্রেতাসহ উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকা হারানোর শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আন্ডারপাস এলাকায় অবৈধ কোনো দোকান বসতে দেওয়া হবে না এবং ব্যবসায়ীরা স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে নিয়েছেন।

ছোনকা বণিক সমিতির সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা সৌন্দর্যবর্ধন উদ্যোগের প্রশংসা করে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিকল্প ব্যবসার সুযোগ করে দিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে সুপারিশ করা হবে।
এদিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

