ফেনীর সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে টিকটক নিষিদ্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে বিজ্ঞপ্তিটি কলেজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে ভর্তি হওয়া সব বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের টিকটক ভিডিও তৈরি করতে পারবেন না। কেউ এই নির্দেশ অমান্য করে টিকটক ভিডিও তৈরিতে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি বন্ধের দাবি জানিয়ে কলেজ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন কলেজ ছাত্রদলের নেতারা। তাদের অভিযোগ ছিল, কিছু শিক্ষার্থী কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে টিকটক নিষিদ্ধের দাবি জানিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ফায়জানুর রহমানের স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, শিক্ষার্থীরা যাতে কলেজ ক্যাম্পাসে টিকটক না করে, সে বিষয়ে আমরা অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম। নিষেধ করার পরও কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরিতে জড়িয়ে পড়ছিল, যা কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কলেজে মোবাইল ফোন না আনার জন্য উৎসাহিত করি। কিন্তু বর্তমানে অনেক শিক্ষার্থী ফোনেই অতিরিক্ত সময় ব্যয় করছে। তাদের পড়াশোনায় মনোযোগী করতে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

তদবিরেও চাঁদাবাজদের ছেড়ে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র্যাব

নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়, ট্রাকচাপায় কিশোর চালকের মৃত্যু

পরশুরামে তদন্ত করতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য

