ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ শুধু ঐতিহ্যের অংশ নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার প্রাঙ্গণে আয়োজিত ‘আইসিসিআর দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর), সংস্থাটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।
প্রণয় ভার্মা বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কেবল কূটনৈতিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এগুলো দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক সংযোগ তৈরি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দুই দেশের শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক হচ্ছে।
অনুষ্ঠানে প্রণয় ভার্মা আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্রশিল্প ক্যাম্প ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন। আয়োজকদের মতে, এই ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনের বিষয়গুলো শিল্পের মাধ্যমে তুলে ধরবেন।
অনুষ্ঠানে কূটনীতিক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

