চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ লক্ষ্যে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে সংস্থাটি। তালিকা প্রস্তুত শেষ হলে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর চাঁদাবাজদের শনাক্ত করতে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে তথ্য সংগ্রহে নেমেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তালিকায় যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের এই কর্মকর্তা জানান, চাঁদাবাজি বিভিন্ন খাতে বিস্তৃত। মহাসড়কে পরিবহন থেকে শুরু করে বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে তালিকার আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক ভুক্তভোগী নিরাপত্তা শঙ্কার কারণে অভিযোগ করতে চান না। তাই মাঠ পর্যায়ের অনুসন্ধান, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। ছোট-বড় সব পর্যায়ের চাঁদাবাজদেরই বিবেচনায় নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্য যাচাই করে অভিযান পরিচালনা করা হবে। প্রস্তুতি শেষ হলেই যেকোনো সময় অভিযান শুরু হতে পারে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

