চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়িতর ধাক্কায় অভিজিৎ দাস (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় শাহেদুল ইসলাম (২৮) ও শান্তনু বিশ্বাস (২৯) নামের আরও দুইজন গুরুতর আহত হন। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অভিজিৎ দাস চট্টগ্রামের ফটিকছড়ি থানার রৌশানগিরি এলাকার অঞ্জন দাসের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল এলাকায় চট্টগ্রামমুখী ওই মোটরসাইকেলটিকে বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে আরোহী অভিজিৎ দাস নিহত হন।

তিনি আরও জানান, এ ছাড়াও গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শান্তনু বিশ্বাস ও আরোহী মো: শাহেদুল ইসলাম। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

