চাঁদপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

চাঁদপুরে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল ৩টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মো: আবুল খায়েরের ছেলে মো: মুজাম্মেল ও তার স্ত্রী পিংকি বেগম।
ঘটনাস্থলেই সবুজ হোসেনের মৃত্যু হয়। বাকি দু‘জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুরে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির সিএনজিটি একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ওই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সব যাত্রী গুরুতরভাবে জখম হন।
তিনি আরও জানান, নিহত একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দু‘জনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। সিএনজি ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

