চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশীল নারীরা

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবীতে সমাবেশ করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামক একটি সংগঠন।
সোমবার (২৭ জানুয়ারি) জেলার বিভিন্ন বয়সী ৫ শতাধিক নারী সকাল সাড়ে ১০ টা থেকে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী সমাবেশ করেন। সেখানে তিন দফা দাবী জানিয়ে জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে একটি স্মারকলিপি দেন।

দাবী গুলো হলো, ১। বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীশ নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

২। পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে।
৩। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।
জেলা পর্দানশীল নারীদের পক্ষে আহম্মদ নিহা ও নাদিরার সমন্বয়ে সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। মুখচ্ছবির অজুহাত দিয়ে পর্দানশীশ নারীদের এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে।
পর্দানশীল নারীরা বেপর্দা হলে শিক্ষা পাবে, নয়ত পাবে না” এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে, পরীক্ষার হলে পরিচয় যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেলানোর জন্য সেকেলে পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে একজন পর্দানশীশ নারীর চেহারার ছবি বেগানা পুরুষ বারংবার দেখে বেপর্দার ঘটনা ঘটছে।
আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে সেই পর্দানশীশ নারীর চেহারা ও ছবি মেলানো হচ্ছে।আবার অনেক অসাধু শিক্ষার্থী চেহারার মিলকে ব্যবহার করে পরীক্ষায় প্রক্সি দেয়ার মত ঘটনা ঘটায়। এ কারণে পর্দানশীশ নারীকে বলা হচ্ছে, “তোমার চেহারা না দেখালে তোমাকে চিনবো কিভাবে?” অথচ চেহারা দেখানো ছাড়াও পরিচয় যাচাইয়ের সমস্যা সমাধানে ফিঙ্গারপ্রিন্ট (বায়োমেট্রিক) পদ্ধতি গ্রহণ করার দাবী জানায়।
সমাবেশে তারা আরও বলেন, একজন নারী ছবি তুললে ২টি গুনাহ হয়। একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আবার ঐ ছবিটি পরবর্তীতে যতজন বেগানা পুরুষ দেখবে বেপর্দা হওয়ার গুনাহ তত বাড়তেই থাকবে। এমনকি মৃত্যুর পর ওই ছবির কারণে বেপর্দার গুনাহ জারী থাকবে। নারীদের পরিপূর্ণ পর্দা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবী শুধু দ্বীনি অধিকারের মধ্যে পরে না, প্রাইভেসীর অধিকারের মধ্যেও পরে। তাই অবিলম্বে পর্দানশীশ নারীদের দ্বীনি অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে: জামায়াত আমির

১৫ বছরের বিরোধের অবসান, শেরপুরে ধানের শীষের পক্ষে গণজোয়ারের ডাক

সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশে জনসমুদ্র, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

