জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই : সারজিস

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আর নেই। বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

সারজিস আলম লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদকের দায়িত্বে আমি নেই ৷ এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে কিছু পরিবর্তন আনা হয়েছে ৷

তিনি আরো লেখেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সকল বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে ৷ চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে ৷ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে ৷ যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চার জন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি৷ সেখানে সাধারন সম্পাদক নামে কোনো পদ এখন নেই ৷

সারজিস লেখেন, এই ফাউন্ডেশন ১ম আর্থিক সহযোগিতা শুরু করে গত বছরের ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে ৷ আমি সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি ২১ অক্টোবর ৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত ২মাস ১০দিন আমি দায়িত্ব পালন করি ৷ এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ৷ ফাইনালি আমার সাইনিং অথোরিটি ৭ জানুয়ারী হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমি আমার দায়িত্ব শেষ করি। এই দায়িত্ব পালনকালীন সময়ে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানী নেইনি ৷

সারজিস আরো লেখেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যারিফাইড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮জনকে আর্থিক সহযোগিতা করা হয় ৷ এর পাশাপাশি প্রায় ১১ হাজার ভ্যারিফাইড আহতের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় ৷

পোস্টে তিনি লেখেন, যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি আমার দায়িত্ব পালন করেছি ৷ যখন মনে হয়েছে যে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেয়া আমার পক্ষে সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি ৷ আমার কাছে নিজের সীমাবদ্ধতা এড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহন বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে ৷ আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...