ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে মো: তুফান মণ্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা এলাকার নিজ বাড়িতে তার খেলার প্রিয় সাপের ছোবলেই তার মৃত্যু হয়।
নিহত তুফান মণ্ডল সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা এলাকার মো: আলফাজ মন্ডলের ছোট ছেলে।
তুফানের বড় ভাই আফাঙ্গীর হোসেন জানান, আমার ভাই সাপ নিয়ে খেলা করতো। সে যে সাপ নিয়ে খেলা করতো, রবিার রাতে হঠাৎ সেই সাপই তাকে কামড় দেয়। পরে তুফান বিষয়টি প্রথমে পরিবারের কাউকে বলেনি। এরপর যখন তুফান অসুস্থ হয়ে পড়ে তখন তার মাকে ডেকে সব খুলে বলে। তখন আমরা তাকে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে সাপের বিষ নামাতে না পারলে আমরা তুফানকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল এক যুবকের এ বিষয়ে, হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মো: রশিদ মন্ডল জানান, তুফান কখনো যাত্রাগান, কখনো গান-বাজনা আবার সম্প্রতি সাপ নিয়ে খেলা করতো। শনিবার রাতে ওই সাপ নিয়ে খেলা করার সময় সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩১টি সোনার বার জব্দ

