প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকাকে ঘিরে বিরোধের জেরে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকা ও নিহতের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোরে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইয়েদ আবদুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে সিয়াম ও নাইমা জাহানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে বিরোধ দেখা দেয়। এ অবস্থায় রোববার রাতে নাইমা সিয়ামের পুরোনো বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদ অবস্থান করছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ভোরে নাইমাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়। ঘটনাস্থলে তখন আরিয়ানও উপস্থিত ছিলেন।
সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত নাইমা জাহান ও আরিয়ান খান মাহিদকে আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহত ও অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ
শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন