টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলে আরোহীর মৃত্যু হয়েছে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) ঘাটাইল উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার মো: জুলহাস মিয়ার ছেলে মো: বাদশা মিয়া (৪৫) এবং অপরজন কাশতলা গ্রামের মো: জুয়েল (৪৬)। মোটরসাইকেল চালক মো: আদিল গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সঘর্ষে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু ছালাম মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আদিল নামের এক যুবক মোটরসাইকেলযোগে ৩ জন আরোহী নিয়ে ঘাটাইলের দিকে যাচ্ছিলো।

এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কদমতলি নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন এবং কালিহাতী হাসপাতালে নেওয়ার পর অন্য আরেকজন মারা যান। মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

