ডিবির সহায়তায় দীঘির হারানো টাকা উদ্ধার

ডিবির সহায়তায় দীঘির হারানো টাকা উদ্ধার হয়েছে। কথিত বিকাশ কর্মকর্তার প্রতারণার ফাঁদে নিজের বিকাশ একাউন্ট থেকে ১ লাখ ৬২ হাজার টাকা হারিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে তার হারানো টাকা উদ্ধার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (গোয়েন্দা) বিভাগ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের হাত থেকে উদ্ধার হওয়া টাকা বুঝে নিয়েছেন দীঘি। এ সময় দীঘি সঙ্গে ছিলেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া ও মামা ভিক্টর। ডিবির সহায়তায় হারানো টাকা উদ্ধার হয়েছে।
অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, গত শনিবার (১০ ফেব্রুয়ারি) দীঘির মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ওই ব্যক্তি নিজেকে বিকাশ অফিসের কর্মী বলে দাবি করেন।

তারপর বিকাশ অ্যাকাউন্ট ব্লক হওয়ার তথ্য জানিয়ে সেটি ঠিক করে দেওয়ার কথা বলে দীঘির কাছে একটি ওটিপি নম্বর চাইলে সরল মনে সেটা দিয়ে দেয় এ অভিনেত্রী।
এর কিছুক্ষণ পরই দীঘি তার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলে দেখতে পান অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উধাও হয়ে গেছে। এ প্রতারণার ঘটনায় দীঘি শেরে-বাংলা নগর থানা ও ডিবিতে অভিযোগ করেন। মামলার প্রেক্ষিতে রাজধানীর মিরপুর এলাকায় ২ প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় দীঘির থেকে হাতিয়ে নেওয়া টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

অভিনেত্রীকে ম্যানহোলে ফেলে হত্যা, পুরোহিতের যাবজ্জীবন কারাদণ্ড

আমি তো সানি লিওন না: অভিনেত্রী শিরিন শিলা

আমাকে পরেও গালি দিতে পারবেন, এখন সাহায্যে এগিয়ে আসুন: পূর্ণিমা

‘পরকীয়া’ নিয়ে মিথিলার অভিনব উত্তর

আমার মেয়ে কবে কার সঙ্গে ডেটে যায় সেটাও আমি জানি : স্বস্তিকা

অভিনেত্রী সীমানা আর নেই

