নোয়াখালীতে রাস্তায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

নোয়াখালীতে রাস্তায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করছে বিএনপির ডাকা হরতালের সমর্থনে। নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ককটেল বিস্ফোরণে ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে আজ বেলা ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারপর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।

নোয়াখালীতে রাস্তায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মীর জাহিদুল হক রনি বলেন, আজ সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

নওগাঁয় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

আজহারী-হাসনাত-আহমাদুল্লাহ মিছিল নিয়ে সোহরাওয়ার্দীমুখী

শেরপুরে গাজা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শরীয়তপুরে দু’পক্ষের ককটেল বিস্ফোরণের ঘটনার বর্ণনা দিলেন র্যাব কর্মকর্তা

ব্যাটারি চালিত গাড়ির যান্ত্রিক ত্রুটি পরিক্ষা করেন

অটোরিকশা কখনো বন্ধ হবে না

এমপির জন্য ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ফেরি

