শেরপুরে গাজা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে শেরপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যানারে হাজারো মানুষ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।

ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ জনতা, শিক্ষার্থী, ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দলসমূহ। ‘ফিলিস্তাইন নেভার ওয়াক এলোন’, ‘বয়কট ইসরায়েল’, ‘সেভ ফিলিস্তাইন চাইল্ড’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা শেরপুর শহরের প্রধান সড়কে স্লোগান দিতে দিতে মিছিল করে।

এই প্রতিবাদে অংশ নেয় জামায়াতে ইসলাম শেরপুর উপজেলা শাখা, হেফাজতে ইসলাম শেরপুর, চরমোনাই অনুসারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেনারেল স্টুডেন্ট পিপলস বাংলাদেশ, সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও শেরপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শহরের ধুনটমোড় ও করতোয়া স্ট্যান্ডে পৃথক সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা করছে, যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্যতম উদাহরণ। এই বর্বরতা আর চুপ করে দেখা যায় না। এখন সময় মুসলিম বিশ্বকে এক হয়ে দাঁড়াবার।”

তারা আরও বলেন, “ইসলামী দুনিয়ার রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা এবং আন্তর্জাতিক মহলের কাছে এই হামলা বন্ধে জোর দাবি তোলা।”
বিক্ষোভ শেষে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং নির্যাতিতদের জন্য সহানুভ’তি প্রকাশ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

