ফেনীতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, পানিবন্দি হাজারো মানুষ

বিশেষ সংবাদ

ফেনীতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর অন্তত ১১টি স্থানে বাঁধ ভেঙে গেছে। ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে নদ-নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চাপ সৃষ্টি করে। এতে মুহুরী নদীর ফুলগাজী অংশে চারটি ও পরশুরামের সিলোনিয়া নদীর অংশে সাতটি ভাঙন সৃষ্টি হয়।

মুহুরী নদীর ভাঙনে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর ও শালধর এলাকায় তিনটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুলগাজী উপজেলার দেড়পাড়া ও নাপিত কোনা এলাকায় আরও তিনটি ভাঙন সৃষ্টি হয়েছে

সিলোনিয়া নদীর ভাঙনে মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া ও মেলাঘর কবরস্থান সংলগ্ন এলাকায় চারটি ভাঙন হয়েছে। এতে আশপাশের বহু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।

পরশুরামের উত্তর মনিপুর এলাকার বাসিন্দা রহমান মিয়া বলেন, ‘বল্লামুখা বাঁধের পুরোনো ভাঙন এখনো মেরামত করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই এবারও আবার সেই স্থান দিয়ে পানি ঢুকেছে। নদীর নাব্যতা না ফিরলে প্রতিবছর এমন দুর্ভোগ পোহাতে হবে।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, ‘আমরা এখন পর্যন্ত প্রায় ১১টি বাঁধ ভাঙনের খবর পেয়েছি’। আরও খোঁজ-খবর নিচ্ছি। মাঠপর্যায়ে আমাদের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে টানা বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকার নিচু রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিকেলের পর থেকে পানি কিছুটা নামতে শুরু করে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান জানান, জেলায় গত দুই দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪’শ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আগামী ৩ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন দিন কাটিয়ে ফিরে এসেছিলেন জীবনে। কিন্তু...

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে তার বাসভবন থেকে তাকে...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন...

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ)...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল...