“মা স্ট্রোক করেছে, হাসপাতালে নিতে গিয়ে দেরিতে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারল না মেয়ে”

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।
পরীক্ষার প্রথম দিনেই হৃদয়ছোঁয়া একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে । রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছেও এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা বেঁচে নেই। বৃহস্পতিবার সকালে তার মা হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের আর কেউ না থাকায় মেয়েটিকেই মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সব সামলে হাসপাতালে ভর্তি করার পর সে ছুটে আসে পরীক্ষাকেন্দ্রে। তবে নির্ধারিত সময়ের কিছুটা পর কেন্দ্রে পৌঁছানোর কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।
অনেকে শিক্ষার্থী তার প্রতি সহানুভূতি জানিয়ে মন্তব্য করেছেন, মেয়েটি ইচ্ছা করে দেরি করেনি। মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়েই তাকে দেরিতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হয়। তাই বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষার সুযোগ চেয়ে দাবি করেছেন নেটিজেনরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

