রোহিঙ্গা সংকট ও ‘মানবিক করিডর নিয়ে কোনো চুক্তিতে যায়নি সরকার: নিরাপত্তা উপদেষ্টা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ত্রাণ পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের প্রস্তাব ঘিরে আলোচনা চলছে। ‘মানবিক করিডর’ তৈরির এমন গুঞ্জনের মাঝেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

রোববার (০৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি জানান, মানবিক করিডর বিষয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি এবং এটি এখনো কেবল প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে।

“কেউ কেউ বিষয়টিকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছেন,” মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি প্রভাব এবং ভুল বার্তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও তিনি সতর্ক করেন

তিনি অভিযোগ করেন, “বাংলাদেশ আমেরিকার হয়ে রাখাইনে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে”—এমন মিথ্যাচার ছড়াচ্ছে কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম। এ ধরনের অপপ্রচার দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি বলেন, “রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক নয় এবং তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা করলে বাংলাদেশকে অন্য দেশের উদ্বাস্তু জমা রাখার জায়গা হয়ে যেতে হবে।”

সেমিনারে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিহাসের দৃষ্টান্ত টেনে বলেন, “রোহিঙ্গা সংকটের মতো অনেক সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে হয়নি—সংঘাতই অনেক সময় ফল দিয়েছে।” তিনি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর উদাহরণ তুলে ধরেন।

তিনি আরও জানান, বাংলাদেশে বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যারা মিয়ানমারের সামরিক দমন-পীড়নের কারণে পালিয়ে এসেছে। আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নানা উদ্যোগ নিলেও বাস্তবায়ন থমকে আছে বহুদিন ধরেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...