শিক্ষা উপদেষ্টার অনুরোধেও অনড় কুয়েট শিক্ষার্থীরা, আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা

বিশেষ সংবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। উপদেষ্টা অনশন ভাঙতে অনুরোধ করলেও শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন— “ভিসি স্যার নামবেন, তবেই আমরা অনশন ছাড়ব।”

বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি আলোচনা করে দাবি শোনেন ও অনশন থেকে সরে আসার আহ্বান জানান

আলোচনার পর গণমাধ্যমে সি আর আবরার বলেন, “পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা নিরপেক্ষভাবে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছেন এবং শিগগিরই সুপারিশ করবেন। আমরা চেষ্টা করব সেই সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে।”

তিনি আরও বলেন, “আমরা কোনও কিছুই আইনবহির্ভূত ভাবে করতে পারি না। বিশ্ববিদ্যালয় পরিচালনার নিজস্ব আইন রয়েছে। এর মধ্য থেকেই ব্যবস্থা নিতে হবে।”

আলোচনার সময় শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশন ভাঙার পর নেতিবাচক ফলাফলের কথা তুলে ধরেন। উত্তরে শিক্ষা উপদেষ্টা বলেন, “সেখানে অধ্যাপক জাফর ইকবাল যা করেছিলেন, কেন করেছিলেন তা আমি বলতে পারি না। তবে আমি নিজে একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এখানে এসেছি এবং তোমাদের দাবি বিবেচনায় নিচ্ছি।”

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “আমরা আমাদের এক দফা দাবিতে অনড়। আমাদের একমাত্র দাবি— উপাচার্যের অপসারণ। এর বাইরে কোনও আলোচনার সুযোগ নেই।”

ছবি : সংগৃহীত।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষ করেই শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল করেন। পুরো ক্যাম্পাসে তারা ‘ভিসির পদত্যাগ চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। এর আগে, গতকাল সন্ধ্যায় তালা ভেঙে ছাত্রীরা হলে প্রবেশ করেন। এরও আগে ১৫ এপ্রিল ছেলেদের ৬টি হলের তালা ভেঙেছিলেন আন্দোলনকারীরা।

এদিকে, টানা আন্দোলনে কুয়েট ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ক্লাস-পরীক্ষা সব বন্ধ। অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার ক্রমাবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...