শেরপুরের সীমান্তবর্তী বাঙালী নদী থেকে দিনমজুরের লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর-ধুনট সীমান্তবর্তী এলাকা বাঙালি নদী থেকে মো. শাজাহান (৫৪) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে

সোমবার (২৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাজাহান নবীনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

ছবি : সংগৃহীত।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “দুপুরের দিকে নদীতে একটি লাশ ভাসতে দেখি। পরে নিহতের পরিবারকে জানাই এবং পুলিশে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।”

নিহতের ভাই মজনু বলেন, “রোববার সকাল ৯টার দিকে একটি মিলে ড্রাইভারের কাজে যাওয়ার কথা বলে ভাই বাসা থেকে বের হয়। কিন্তু রাতে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে খবর পাই, নদীতে একটা লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে দেখি সেটা আমার ভাই।”

তিনি আরও বলেন, “আমার ধারণা, রাতে কাজ শেষে বাড়িতে ফেরার সময় নৌকা না পেয়ে হয়তো নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছিল। সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে।”

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সার্কেল সজিব শাহরিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শাজাহানের মৃত্যু হয়েছে। আইনগত পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ডাকসু নেতা মোসাদ্দেকের ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর এক নেতাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী...

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের শিকার এক ইউপি সদস্য অবশেষে মুক্তি পেয়েছেন। তবে তাকে কীভাবে ফিরে পাওয়া গেল, এ নিয়ে তৈরি হয়েছে দ্বিমত। পরিবারের দাবি,...

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।বৃহস্পতিবার...

ডাকসু নেতা মোসাদ্দেকের ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর এক নেতাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডাকসুর...

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের শিকার এক ইউপি সদস্য অবশেষে মুক্তি পেয়েছেন। তবে তাকে কীভাবে ফিরে পাওয়া গেল, এ...

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে...

অভিযোগের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক...

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ...