শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মাসুদ বহিষ্কার
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
দলীয় সূত্র জানায়, শফিকুল ইসলাম মাসুদ শেরপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে ওই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়
মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির
হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা
দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন