দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল জলিল তোতা প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একের পর এক স্বজন হত্যার বিচার না পাওয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন আব্দুল জলিল। তার এই ব্যতিক্রমী প্রতিবাদ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে তিনি বিএনপির সমর্থক হিসেবে এবং পরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি একটি নির্বাচনী বুথের দায়িত্বও পালন করেন।
রাজনীতি ছাড়ার কারণ জানিয়ে আব্দুল জলিল বলেন, ২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছিল। ঘটনার ৮ বছর পার হলেও সেই হত্যার বিচার এখনও আমারা পাইনি। এরই মধ্যে গত ২১ জুন আমার মামাতো ভাই, ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আদৌ পাব কি না, তাও জানি না। বারবার স্বজন হারানোর কষ্ট আর বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই রাজনীতি মানুষের মধ্যে বিভেদ আর রক্তপাত বাড়াচ্ছে। তাই আমি আর এই নোংরা রাজনীতির সঙ্গে থাকতে চাই না। নিজেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে শান্তিতে বাঁচতে চাই।’
আবেগাপ্লুত কণ্ঠে আব্দুল জলিল বলেন, ‘আমি কোনো রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যায়বিচার চাই। আমার স্বজনদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, আব্দুল জলিলের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। তিনি বলেন, ‘আব্দুল জলিল বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি দলের কোনো কমিটির সদস্যও নন। বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তাই তার ব্যক্তিগত বক্তব্য ও সিদ্ধান্তের দায় বিএনপি নেবে না।’
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়
মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির
হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা
দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন