শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা
আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১৩ জুন) বিকেলে শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিপিবি’র সভাপতি হরিশংকর সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আমিনুল ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি শক্তির সাথে যেকোনো ধরণের গোপন বা দাসত্বমূলক চুক্তি বাতিল করতে হবে। একইসাথে বর্তমান বাজেট সাধারণ মানুষের স্বার্থ বিরোধী দাবি করে তারা অবিলম্বে বাজেট পুনর্মূল্যায়নের দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো এবং বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ। এতে ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি ও যুব ইউনিয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, একই দিন বেলা ১১টায় শেরপুর ডি জে মডেল হাইস্কুল চত্বরে ‘মিট দ্য কমরেড’ শীর্ষক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের
তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়
মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির
হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন