মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকার ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, সজীবের বিরুদ্ধে পাওয়া বিভিন্ন তথ্য ও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যও তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হবে।
এর আগে শনিবার (২১ জুন) দুপুরে ঢাকা ও নারায়ণগঞ্জে উত্থাপিত কয়েকটি অভিযোগের তদন্তের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
সন্ধ্যায় সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

একটু আস্তে কথা বলুন বললেন ডেপুটি স্পিকার

