সাত দিনের ব্যবধানে কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি

সাত দিনের ব্যবধানে ৮০ টাকা বেড়ে ২০০ টাকা পৌঁছেছে কাঁচামরিচের দাম। দেশের বাজারে কোথাও কোথাও কাঁচামরিচ ২২০ টাকায় বিক্রি হচ্ছে । সাত দিন আগেও বাজারে কাঁচামরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হতো। বিক্রেতারা বলছেন, বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
শুক্রবার (২৪ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় , প্রায় সব বাজারেই কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে, তবে যেগুলো মরিচের মান কিছুটা ভালো সেই সব মরিচ ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

আসন্ন ঈদুল আযহার বাকি প্রায় ১মাস। এর আগেই বাজারে কাঁচামরিচের দাম হু-হু করে বেড়ে ২০০ টাকায় দাঁড়িয়েছে। গতবার ঠিক এই সময়ে ঈদুল আযহার এর আগে কাঁচামরিচের দাম বেড়ে ৭০০ টাকায় ঠেকেছিল। ব্যবসায়ীরা বলেছে, দেশের বাজারে এই সময়ে কাঁচামরিচের কিছুটা ঘাটতি থাকে, এই কারণে মরিচের দাম বেড়ে যায়। তখন আমদানি করে কাঁচামরিচের ঘাটতি মেটানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

