ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। মঙ্গলবার (১০ মার্চ) দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপোতে এ জ্বালানি পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ইতোমধ্যে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সরাসরি এই জ্বালানি পার্বতীপুর ডিপোতে পৌঁছে সংরক্ষণ করা হবে।
গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে বাড়তি ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি প্রস্তাব তুলে ধরা হয়।

বৈঠকের অল্প সময়ের মধ্যেই সেই প্রস্তাবের প্রেক্ষাপটে প্রথম ধাপে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
২০২৩ সালের মার্চ মাসে উদ্বোধন হওয়া বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা সম্ভব। ভবিষ্যতে এই পাইপলাইনের সক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বছরে ১০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

