মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

চাহিদা কম তবুও গরু-মুরগির দাম আকাশছোঁয়া

বিশেষ সংবাদ

চাহিদা কম তবুও বাজারে গরু-মুরগির দাম আকাশছোঁয়া। ত‌বে রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনো বিরাজ করছে ঈদের আমেজ। বাজারে তুলনামূলক গরু-মুরগির মাংসের চাহিদা কম থাকলেও এর দাম আকাশছোঁয়া। বিক্রেতারা জানান, ঈদের পর বাজারে পর্যাপ্ত মুরগি না থাকায় দাম বেড়েছে। এছাড়া গরুর মাংসের বাজারেও একই রকম অবস্থা।

শুক্রবার (২১ জুন) সকালে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকার একাধিক বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের পর-পর বাজার কিছুটা নিম্নমুখী তবুও বেড়েছে গরু ও মুরগির দাম। কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি দেশি মুরগি ৭০০ থেকে ৭৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা করে। আর প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ তেকে ৩২০ টাকা করে।

এছাড়াও বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা করে। আর প্রতি কেজি খাসির মাংস ১০৫০-১২০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা করে।

ক্রেতারা জানান, নিয়মিত বাজার মনিটরিং না করায় বিক্রেতারা নিত্যপণ্যের দাম ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পান।

বিক্রেতারা জানান, কোরবানি ঈদের পর সাধারণত বাজারে ব্রয়লার চাহিদা মুরগির অনেকটা কমে যায়। দামও থাকে পড়তির দিকে। তবে এবার বাজারে সেরকম চিত্র দেখা যায়নি। কিছু-কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করলে অসাধুদের দৌরাত্ম্য কমবে।

ঈদের একদিন আগেও বাজারে দাপট ছিলো গরুর মাংসসহ ব্রয়লার ও অন্যান্য মুরগির। সপ্তাহ খানেক আগে শনিবার (১৫ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ৭৮০ টাকা দামে গরুর মাংস বিক্রি করছেন। এর পাশাপাশি খাসির মাংস বিক্রি হয়েছে ১১০০ টাকা করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুটি পৃথক মামলায় তাঁকে...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত,...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়...