কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার
কুমিল্লায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে আব্দুল্লাহ বিন জহির (২৬) নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় নগরীর কুমিল্লা মেডিক্যাল কলেজ সড়কের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ বিন জহির কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ২৬ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ছিলেন। তার বাড়ি আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। তিনি জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে সজোরে আঘাত করে। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে তার।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। সংগঠনের পক্ষ থেকে দেওয়া শোকবার্তায় আব্দুল্লাহ বিন জহিরের সাংগঠনিক ভূমিকার কথা স্মরণ করা হয় এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার
জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ
১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম
মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার
কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী
মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে
পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন