১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম
অন্বেষণ ডেস্ক : কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭ মাসের শিশু সাজিদের, যাকে বাঁচাতে গত কয়েক দিনে অন্তত ছয়টি হাসপাতাল ঘুরেছে তার নিরুপায় পরিবার। আজ রোববার (১৭ মে) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।
জানা যায়, বিয়ের দীর্ঘ ১৬ বছর পর তিন কন্যাসন্তানের পর জন্ম নিয়েছিল একমাত্র ছেলে সাজিদ আল নাহিয়ান। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ ও সুলতানা আক্তার দম্পতির এই সন্তানকে ঘিরে ছিল অনেক স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হলো না।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল প্রথমে সাজিদের জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়। সে সময় চৌদ্দগ্রাম বাজারের এক চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক দেওয়া হলে কিছুটা সুস্থ হয়। তবে ১২ মে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে প্রথমে ফেনী এবং পরে ঢাকার শিশু হাসপাতাল ও ন্যাশনাল হেলথ কেয়ারে নেওয়া হয়। সর্বশেষ তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, শিশুটি হামে আক্রান্ত। এরপর অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং আজ সকালে সে মারা যায়।
ছেলেকে হারিয়ে বাবা পারভেজ আহমেদ মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি জানান, তিন মেয়ের পর দীর্ঘ অপেক্ষার পর এই সন্তান তাদের ঘরে এসেছিল। জ্বর-কাশি হওয়ার পর কুমিল্লা, ফেনী ও ঢাকার ছয়টি হাসপাতালে দৌড়াদৌড়ি করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
অন্যদিকে, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ তোফায়েল জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরটি তিনি নিশ্চিত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় আজ সকাল পর্যন্ত ১ হাজার ৬৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১০৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৭২ জন।
ফলে চলতি বছরে হামে আক্রান্ত ও সন্দেহভাজন মিলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। সাজিদের তথ্য যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে ৯ জনে। নিহতদের মধ্যে ৫ জন ঢাকায় এবং বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৫ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ আজ বিকেলে জানান, এই মৃত্যুর তথ্য তাদের হালনাগাদ তালিকায় যুক্ত হবে এবং জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ করছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার
জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ
১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম
মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার
কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী
মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে
পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন