গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময় দেশের জন্য বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য রাখেন এবং মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার পূর্ণ আরোগ্য কামনা করেছেন।
পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা; স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তিনি কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও তাঁর অটল মনোবল ও আপোষহীন অবস্থান গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে—এমনটিই তার বক্তব্য।

নাহিদ ইসলাম বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ধাপে খালেদা জিয়ার দৃঢ়তা ও নেতৃত্ব দেশের মানুষকে প্রভাবিত করেছে। তিনি বলেন, বহু প্রজন্ম খালেদা জিয়াকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে দেখেছে।
বর্তমান শারীরিক অসুস্থতার প্রসঙ্গে নাহিদ ইসলাম গভীর উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর দীর্ঘ অবদান স্মরণ করে তার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

