বগুড়া রেলস্টেশন থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে রংপুর এক্সপ্রেস ট্রেনে করে আসার জন্য নেতাকর্মীরা স্টেশনে গেলে তাদের আটক করা হয়।
বগুড়া রেলস্টেশন থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক করা হয়েছে। বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকায় মহাসমাবেশে যোগদান কালে রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগ রয়েছে।
জানা গেছে, আটককৃতরা বেশিরভাগই বিএনপি ও তার অংঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন দায়িত্বে রয়েছেন। আটককৃতদের মধ্যে বিএনপি’র নয় জন, যুবদলের পাঁচ জন, ছাত্রদলের এক জন, ও স্বেচ্ছাসেবক দলের এক জন, রয়েছেন।
বগুড়া সদর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে বগুড়া রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনে করে আসার জন্য বিএনপির নেতাকর্মীরা স্টেশনে গেলে অকারণে তাদের আটক করেছে পুলিশ। আটকের বিষয়ে বিস্তারিত কোন তথ্যও দেওয়া হচ্ছে না।
ওই রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও নেতাকর্মীদেরও আটক করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, শুক্রবার রাতে শহরের রেলস্টেশন থেকে বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের অভিযোগ রয়েছে। জেলা জুড়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।
আটককৃতদের শনিবার (২৮ অক্টোবর) দুপুরে আদালাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

