বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে সোমবার (১৮ মে) রাতে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, কর্পোরেশন গঠনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত অথবা নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এম. আর. ইসলাম স্বাধীন পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেজেট প্রকাশের কয়েক দিনের মধ্যেই প্রশাসক নিয়োগ দেওয়ায় নগরবাসীর মধ্যেও নানা প্রত্যাশা তৈরি হয়েছে।

গত ২০ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন। পরে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি কর্পোরেশনের অনুমোদন দেয়।
এরপর গত সপ্তাহে সরকারি গেজেট প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই নবসৃষ্ট এই সিটি কর্পোরেশন পেল প্রথম প্রশাসক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

