শেরপুরে গভীর রাতে ট্রাকযোগে চুরি! তদন্ত শুরু

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকাবাজার এলাকায় ট্রাকযোগে মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ৮টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি, গোডাউনসহ দোকানের সব কিছু ভাঙচুর করা হয়েছে। সেখানে থাকা ৮০ বস্তা চাল, ৯ বস্তা ধান এবং ৮ বস্তা ইউরিয়া সার ট্রাক দিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও, দোকানের সিসি ক্যামেরার যন্ত্রাংশও নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকাবাজার এলাকার ‘জুয়েল ট্রেডার্স’ থেকে গভীর রাতে ট্রাকযোগে এসব মালামাল চুরি করা হয়। এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন অপ্রীতিকর ঘটনা খুবই উদ্বেগজনক। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থ নেওয়া এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, “মালামাল চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব”।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

