শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

কক্সবাজারে বিপুল পরিমাণ বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ সংবাদ

কক্সবাজারে বিপুল পরিমাণ বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) রাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় অভিযান চালিয়ে ২৪২টি বিয়ার ক্যানসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার মো: নুরুল সালামের ছেলে মো: আলম (২৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো: আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১০ জানুয়ারী) রাতে র‌্যাব-১৫ এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার আলমের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের সাঙ্গে থাকা ৩টি মাদকের বস্তাসহ পালানোর চেষ্টা করলে ১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে এ সময় অপরজন মাদকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বসত ঘর তল্লাশী করে ও মাটির নিচে বিশেষ কায়দায় পুঁতে রাখা বস্তার ভিতর থেকে সর্বমোট ২৪২টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ও পলাতক আসামিরা বিদেশী বিয়ার ক্যান বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁরা ওই স্থানে অবস্থান করছিল।

কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকসহ আটকের বিষয়ে তিনি আরও বলেন, উদ্ধারকৃত বিয়ারের ক্যানসহ গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...