কক্সবাজারে হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১৩ তরুণ-তরুণী গ্রেপ্তার
কক্সবাজারে হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১৩ তরুণ-তরুণী গ্রেপ্তার পুলিশ। কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল-কটেজ থেকে ১৩ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
গত শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজারে হোটেলে ও কটেজগুলোতে দিনে-দুপুরে চলছে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে কক্সবাজার রিজিয়নের একটি বিশেষ অভিযানিক টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ। যার প্রেক্ষিতে (১৬ ডিসেম্বর) ভোর রাতে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ জন পুরুষ এবং ৭ জন নারীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বয়স প্রায় ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা
শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন