মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

কুমিল্লায় ছেলেকে না পেয়ে বৃদ্ধা মা’কে আটক করেছে পুলিশ

বিশেষ সংবাদ

কুমিল্লায় ছেলেকে না পেয়ে বৃদ্ধা মাকে আটক করেছে পুলিশ। কুমিল্লার নাঙ্গলকোটে শ্বশুরের মামলায় আসামি মেয়ে জামাইকে না পেয়ে তাঁর মা মোছা: আনোয়ারা বেগমকে (৬৫) আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আটকের পর ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বক্সগঞ্জ ইউনিয়নের চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম।

আসামি মো: আমির হোসেন দাবি করেন, তাঁর মা এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি নন। তবুও পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। অন্যদিকে পুলিশ জানান, মামলার তদন্তে আনোয়ারা বেগমের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে আটক করা হয়েছে।

কুমিল্লায় ছেলেকে না পেয়ে মা’কে আটকের বিষয়ে পুলিশ আরো জানান, আনোয়ারা বেগমের ছেলে মো: রবিউল হোসেন একই গ্রামের এক কিশোরীকে বিয়ে করেন। এ বিয়ে মেনে না নিয়ে ২ আগস্ট কিশোরীর বাবা মো: জাহাঙ্গীর বাদী হয়ে রবিউল ও তার পরিবারের ৪ জন সদস্যর বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা দায়ের করেন।

রবিউল ছাড়া এ মামলার আসামিরা হলেন ভাই মো: আমির হোসেন, মো: মুস্তফা এবং তাঁর বোন তাজনেহার বেগম।

তবে এ মামলায় তাঁর মা আনোয়ারা বেগমের নাম ছিল না। আসামিদের মধ্যে রবিউল হোসেন পালিয়েছে। বাকিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

আমির হোসেন অভিযোগ করে জানান, আমার ভাই রবিউলকে বাড়িতে না পাওয়ায় নাঙ্গলকোট থানার পুলিশ আমার বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তিনি আরো জানান, আমার মা বয়স্ক মানুষ। পুলিশ হয়রানির উদ্দেশ্যে আমার মাকে আটক করেছে। ওয়ারেন্টে নাম না থাকা সত্ত্বেও আটকের কারণ জানতে চাইলে (এসআই) সাইফুল ইসলাম বলেন, (ওসি) স্যারকে জিজ্ঞেস করেন।

নাঙ্গলকোট থানা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, তদন্তে আনোয়ারা বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...