অন্বেষণ ডেস্ক :

ফরিদপুরে অপহরণকারী চক্রের নারীসহ ২ সদস্য আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফরিদপুরে অপহরণকারী চক্রের নারীসহ ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো: পাপ্পু ওরফে সুমন কাজী ও মোছা: নিপা। এ সময় অপহৃত মো: কাউসার শেখকে (২৬) উদ্ধার করা হয়। অপহৃত কাউসার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের মো: ছত্তার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের আলিপুর আলীমুজ্জামান ব্রীজের উপর থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মো: কাউসার শেখ সাইকেল চালিয়ে যাবার সময় অপহরণকারীরা তাকে আটকায়। এ সময় অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে কাউসারের কাছে মাদকদ্রব্য আছে এমন কথা বলে চোখ বেঁধে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাকে শহরের গোয়ালচামট এলাকার ১টি নির্জন বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করে। তারপর কাউসার শেখের মোবাইল দিয়েই অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে বার বার ফোন দিতে থাকে।

এরপর কাউসারের অপহরণকারীদের শনিবার সকালে ৫০ হাজার টাকা দেওয়া হয়। অপহরণের ঘটনাটি পুলিশকে জানালে কোতয়ালী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় শহরের গোয়ালচামট এলাকার ১টি বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ সদস্য মো: পাপ্পু ওরফে সুমন কাজী ও মোছা: নিপাকে আটক করেন। সে সময় ওই বাড়ি থেকে অপহৃত মো: কাউসার শেখকে উদ্ধার করা হয়। আসামীদের কাছে থাকা বাদীর নিকট হতে বিকাশে নেওয়া টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত সুমন কাজীর বিরুদ্ধে কোতয়ালী ও নগরকান্দা থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

ফরিদপুরে অপহরণকারী চক্রের সদস্যদের আটকের বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসানুজ্জামান বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশের ১টি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ জনকে ২৪ ঘন্টার মধ্যে মধ্যে আটক করে। সেই সাথে অপহৃত কাউসার শেখকেও উদ্ধার করা হয়। অপহরণের সাথে জড়িত থাকা আরেক ব্যক্তিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...