বাগেরহাটের দুই কলেজ ছাত্রীকে আটকে রেখে সংবদ্ধ ধর্ষণ, ছাত্রলীগ নেতা আটক
বাগেরহাটের দুই কলেজ ছাত্রীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মো: শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মো: শাকিলকে আটক করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মো: রাসেলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
আটককৃত- শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মো: মোস্তাব সরদারের ছেলে। অভিযুক্ত শাকিল সরদার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্য আরেক আসামি মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমমেল হকের ছেলে। ফকিরহাট থানায় শাকিল ও মেহেদী হাসানকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাটের দুই কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায মেহেদী হাসানকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক শ্রী জয়ন্ত কুমার দাস জানান, ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিল সরদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন